নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম
ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের সপ্তম মৃত্যুবার্ষিকী সোমবার ( ১৭ আগস্ট)।
২০১৯ সালের এই দিনে ৯১ বছর বয়সে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। সোমবার তার তিন সন্তানের বাসায় গীতা পাঠ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়া ফরিদপুরের শ্রীঅঙ্গনে ভোগ দেওয়া হবে। তার আত্মার শান্তি কামনা করতে আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী, সুহৃদ ও গুণগ্রাহীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, দৈনিক সকালের খবরের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় তার বড় ছেলে।