জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম
৮ দিনের ব্যবধানে সিরাজগঞ্জের তাড়াশে অনলাইন জুয়া চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
রোববার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সহকারি পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ।
গত ১৪ আগস্ট রাতে জেলার তাড়াশ উপজেলার শারপপুর গ্রামে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. কাওছার হাবীব (২৫) ও মো. সাজ্জাদ আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩০)।
এর আগে, গত ৬ আগস্ট জেলার বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে র্যাব-১২।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাড়াশের শরাপপুর গ্রামে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/অ্যাপস এর মাধ্যমে জুয়া খেলায় অংশগ্রহণ করে আসছে বলে স্বীকার করেন। গ্রেফতারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এজে