জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের বাসিন্দা মো. শাহাদাত হোসেন (৩৬) গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাঁচার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি।
পরিবার সূত্রে জানা যায়, শাহাদাতের দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে নেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় শাহাদাতের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
শাহাদাত ও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের সহযোগিতা পেলে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরতে চান তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাবের নাম: মো. শাহাদাত হোসেন, হিসাব নম্বর: ৪৯০৩১০৪২৬০৫১৩০০১, ব্র্যাক ব্যাংক, কোম্পানীগঞ্জ শাখা। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও ০১৮১৭-৭১৬৫৮৬ (বিকাশ)।