Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুরে বাড়ির সামনে দুই বোমাসদৃশ বস্তু, আতঙ্ক

জেলা প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম

মেহেরপুরের গাংনীতে একটি বাড়ির সামনে থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমতৈল গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশে লাল টেপে মোড়ানো বস্তু দুটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

6b64f3ea-17fd-4d11-a1e8-8d3dbb4f2c9d

প্যানেল চেয়ারম্যানের স্ত্রী আফরোজা খাতুন বলেন, ‘সকালে স্থানীয়দের কাছে শুনি, বাড়ির পাশে বোমার মতো দুটি লাল টেপ মোড়ানো বস্তু পড়ে আছে। রাতের আঁধারে কে বা কারা, কী উদ্দেশে এগুলো রেখে গেছে, তা বুঝতে পারছি না।’

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তু দুটি পরীক্ষা করে দেখা হচ্ছে। এগুলো আসলে কী এবং কারা কী উদ্দেশে সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস