Dhaka Mail Logo

সারাদেশ

রূপসায় যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৬, ০৮:১৬ এএম

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালি (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় ওই গ্রামের আক্তার ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে। গলা ও পায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস