জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৮:১২ এএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নেত্রীকে (খালেদা জিয়া) ষড়যন্ত্রমূলকভাবে হাসিনা কারাগারে পাঠিয়েছিল। এমনকি কারাগারে তাকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।
বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান মন্ত্রী।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
/এএস