Dhaka Mail Logo

সারাদেশ

শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ আগস্ট ঘিরে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান ও কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শাহরাস্তি মডেল থানার ওসির নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় এজহার নামী ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার দেবিপুর গ্রামের মেহেরাজ হোসেন অপু (২২), বানিয়াচৌঁ গ্রামের শুভ আহমেদ (২৩), পাথৈর গ্রামের মহিন উদ্দিন (৩০), এবং নাইনগর গ্রামের মো. সাব্বির হোসেন (২১)।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে