জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৫০) নামে এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর ইছামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম ওই এলাকার বুজরুত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে অটোভ্যান চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে শাহ আলম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস