Dhaka Mail Logo

সারাদেশ

অবৈধভাবে জৈব সার বাজারজাত, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

অবৈধভাবে অন্যের প্যাকেটে জৈব সার বাজারজাত করার অপরাধে মেসার্স জামান অ্যাগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সদর উপজেলার হোগলডাঙ্গা (ডিঙ্গেদহ) এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অবৈধভাবে অন্যের প্যাকেটে জৈব সার বাজারজাত করার অপরাধে হাফিজা খাতুনের প্রতিষ্ঠান মেসার্স জামান অ্যাগ্রো ফার্মকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স গ্রহণপূর্বক নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে