Dhaka Mail Logo

সারাদেশ

বরগুনায় বিদ্যুৎ সংকট নিরসনে নাগরিক মতবিনিময়

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম

বরগুনায় চলমান বিদ্যুৎ সংকট নিরসনে করণীয় নিয়ে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বে অব বেঙ্গল কনভেনশন হলে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আব্দুস সাকুর, জেলা বিএনপির প্রবীণ নেতা এজেডএম সালেহ ফারুক ও সমাজসেবক ডা. খলিলুর রহমান।

18197ad2-75fa-4517-8952-af6bc045682b

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং ও জনভোগান্তির কথা তুলে ধরেন। তারা চলমান সংকট দ্রুত সমাধানে বিভিন্ন পরামর্শ দেন।

প্রধান অতিথি হুমায়ুন হাসান শাহীন বলেন, বিদ্যুৎ সংকট শুধু বরগুনার সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। সারা দেশেই এর প্রভাব রয়েছে। তবে গতকাল থেকে বরগুনায় লোডশেডিং কিছুটা কমেছে। সরকার জনগণের জন্য কাজ করছে। আশা করি, দ্রুত এ সংকটের সমাধান হবে।

তিনি আরও বলেন, নিজেদের উদ্যোগে বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে আলোচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করে বরগুনার বিদ্যুৎ সমস্যা সমাধানে ভূমিকা রাখা হবে।

প্রতিনিধি/এসএস