Dhaka Mail Logo

সারাদেশ

মহেশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০১:৩৪ এএম

কক্সবাজারের মহেশখালীতে ধানক্ষেত থেকে মো. জয়নাল (৩০) প্রকাশ জালাল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়ার বড় বিল এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার দিকে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত জয়নাল প্রকাশ জালাল ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল এলাকার মো. আবু ছৈয়দের ছেলে। তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

এআর