Dhaka Mail Logo

সারাদেশ

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০১:২৯ এএম

সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ইয়াবা রাখার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানে মুনজিতপুর এলাকা থেকে ইসমাইল (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শহিদুলের ছেলে। তাঁর কাছ থেকে উইনসেরেক্সের ২৫ বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৪(খ) উপধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, মোবাইল কোর্টের অভিযানে দক্ষিণ পলাশপোল এলাকা থেকে মো. সুলতান আহমেদ (১৯) নামের এক যুবককে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রুহুল আমিন মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। একই কর্মকর্তা ইসমাইলের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় করা নিয়মিত মামলার এজাহারও দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এসব তথ্য জানিয়েছেন।

এআর