জেলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম
রাজশাহীর বাগমারায় রাস্তা পারাপারের সময় ভ্যানের ধাক্কায় মেরাজুল ইসলাম নামে ৪ বছরের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নরদাশ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বাগমারার হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দের ইনচার্জ এসআই রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মৃত মেরাজুল ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেরাজুল ইসলাম সড়ক পারাপারের সময় নরদাশ গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোস্তফা হোসেন বল্টুর ভ্যানের ধাক্কা লাগে। এতে সে গুরুতর জখম হয়। কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।
এ বিষয়ে নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, শিশুটির অভিভাবক কোনো আইনগত ব্যবস্থা নিতে চায়নি। ফলে সন্ধ্যা ৬টায় শিশুটির দাফন কাজ সম্পন্ন করা হয়।
হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দের ইনচার্জ এসআই রবিউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সড়ক পরিবহন আইনে মামলা হবে।
প্রতিনিধি/এলএ