জেলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম
যশোর শহরের খাটপট্টি এলাকা থেকে ককটেলসদৃশ একটি বস্তু ও ধারালো দা উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।
বুধবার রাতে ফুড গোডাউনের সামনে খাট ও বিভিন্ন আসবাবপত্রের নিচে পড়ে থাকা অবস্থায় এসব উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া বস্তুগুলো কার তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ জানায়, খাটপট্টিতে রাখা খাট ও বিভিন্ন আসবাবপত্রের নিচে একটি ধারালো দা ও ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাত ৯টার দিকে কোতয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন গিয়ে সেগুলো উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়া এসব বস্তু কার, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এসব বস্তু আসবাবপত্রের ভেতরে লুকিয়ে রাখা হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পেয়ে ককটেলসদৃশ বস্তু ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর নেপথ্যে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এমআর