জেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম
নোয়াখালী হাতিয়া থেকে মায়ানমারে পাচারের সময় এক হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার বিকেলে উপজেলার মৌলভীচরের সন্নিকটে মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি স্টিল বডি বাল্কহেড জব্দ করা হয়।
আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আবু তাহের, ভোলার সদর উপজেলার মো. আলাউদ্দিন ও একই এলাকার মো. নিরব।
এ বিষয়ে বিসিজি দক্ষিণ জনের মিডিয়া কর্মকর্তা লে. সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদে নিশ্চিত হয়ে কোস্টগার্ড অভিযান চালয়। এসময় সন্দেহভাজন বাল্কহেডটি তল্লাশি করে এসব সিমেন্ট পাওয়া যায়। অনুসন্ধান করে দেখা গেছে, ওইসব সিমেন্ট তারা মায়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।
তিনি বলেন, আটকদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছে।
প্রতিনিধি/এলএ