জেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম
ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল এক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহ গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় এই রেলপথ অবরোধ করেন স্থানীয়রা।
গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশনের অবস্থান। সেখাানেই যমুনা আন্তঃনগর ট্রেনটি প্রায় এক ঘণ্টা ধরে আটকে ছিল।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মশাখালী স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তারা ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকালে অবস্থান কর্মসূচি পালনের সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামানো হয়।
আন্দোলনকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এ বিষয়ে জানতে চাইলে মশাখালি রেলস্টেশনের স্টেশন মাস্টার সোলায়মান কবির জানান, গত ৩০ জুলাই থেকে এ ধরনের অবস্থার সৃষ্টি করে যাচ্ছে এলাকার লোকজন। এতে প্রায় প্রতিদিনই মারাত্বক ভোগান্তিতে পড়ে সাধারণ লোকজন। আজ প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে স্বাভাবিক করে।
প্রতিনিধি/টিবি