Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর বালিয়া গ্রামের কাজী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) জেলা কার্যালয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উত্তর বালিয়া (কাজী বাড়ি) এলাকার মৃত রফিকুল ইসলাম কাজীর ছেলে মো. মনির হোসেন কাজী (৪৬) এবং একই এলাকার মৃত নুরুল ইসলাম গাজীর ছেলে সাহাদাৎ গাজী (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার জেলা কার্যালয় থেকে জানানো হয়, মনির হোসেন কাজীর নিজ দখলীয় বসতঘরের দক্ষিণ-পূর্ব পাশের শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় দুটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেট থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ৫০টি এবং অপরটিতে ১০টি ইয়াবা ছিল।

এ ছাড়া একটি সিনথেটিক বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম লুজ গাঁজাও জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা মাদকদ্রব্যসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাদী হয়ে গ্রেফতার দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি।

প্রতিনিধি/ এজে