Dhaka Mail Logo

সারাদেশ

শাহরাস্তিতে ৬০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে ৬০০ ইয়াবাসহ হেলাল হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা-পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদিয়া সাকিন এলাকায় শুভ হোটেলের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই খায়রুল আলম, এএসআই মাহফুজুর রহমানসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় হেলাল হোসেনের কাছ থেকে ৬০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে দাবি পুলিশের।

গ্রেফতার হেলাল হোসেন শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার মিজানুর রহমানের ছেলে।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস