জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম
পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় নয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশে অবস্থান করছিলেন বেল্লাল হোসেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ৯৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার বেল্লাল হোসেন মহিপুর থানার আলীপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থল থেকে কৌশলে আরও দুজন পালিয়ে যান। তারা হলেন আল আমিন খলিফা (৪২) ও মো. রুমান (২২)। আল আমিন নয়াপাড়া এলাকার আবদুল খালেক খলিফার ছেলে এবং রুমান একই এলাকার আমির ফকিরের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার বেল্লাল হোসেন ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেফতার বেল্লাল হোসেনকে আদালতে পাঠানো হয়।
প্রতিনিধি/এসএস