Dhaka Mail Logo

সারাদেশ

হাতিয়ার সাগুরিয়া বাজারে আগুনে পুড়ল ৭ ঘর

উপজেলা প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগুরিয়া বাজারে আগুন লেগে ৭ ঘর পুড়ে গেছে।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় বাজারের নকশিবাংলা রেস্টুরেন্টের চুলার আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়। আগুনে হোটেল, গুদামঘর ও বসতঘরসহ ৭ ঘর পুড়ে গেছে।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার সময় সাগুরিয়া বাজার নকশিবাংলা রেস্টুরেন্টের চুলার আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নকশিবাংলা রেস্টুরেন্ট, বাজারের ব্যবসায়ী প্রিয়তোষ বাবুর তিনটি গুদামঘর, বহুমুখী ও সাখাওয়াতের গুদামঘর এবং ফখরুলের বসতঘর পুড়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জসিম উদ্দিন চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

প্রতিনিধি/টিবি