Dhaka Mail Logo

সারাদেশ

জামালপুরে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

জামালপুর শহরকে সবুজ, বাসযোগ্য করে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে জেলা যুবদল। 

জেলা যুবদলের সদস্য সচিব ও জামালপুর পৌরসভার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী সোহেল রানা খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সোমবার সকালে জামালপুর জজকোর্টের সামনে থেকে সকাল বাজার পর্যন্ত শহরের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়।

জামালপুর পৌরসভার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী সোহেল রানা খান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই শুধু প্রশাসন বা পৌর কর্তৃপক্ষের ওপর নির্ভর না করে শহর পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন শহর শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটি নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশও নিশ্চিত করে। তাই এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত পরিচালনা করা হবেও বলে জানান তিনি।

এ সময় আরও ছিলেন- সাবেক ছাত্র নেতা মো. হাবিবুর রহমান রতন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইকরামুল হোসেন মানিক ও জেলা যুবদলের সদস্য মো. ইমরান কায়সার এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এলএ