জেলা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে লাইজু মিয়া নামে ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ফাঁসিতলা এলাকার পরিত্যক্ত ওই মিলটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাইজু মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে লাইজু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
প্রতিনিধি/এমআর