Dhaka Mail Logo

সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেলে বিচারকের

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম

জামালপুর সদরে দাঁড়িয়ে থাকা এক রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় প্রাইভেট কারে থাকা এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে লাহেড়িকান্দা বাজার এলাকায় এই  দুর্ঘটনা ঘটে।

নিহত বিচারকের নাম এ কে এম সামিউল হক। তিনি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিছরাকান্দা এলাকার সাবেক পরিকল্পনা সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কর্মস্থল জামালপুরে ফিরছিলেন সিভিল জজ এ কে এম সামিউল হক। ভোরে লাহেড়িকান্দা বাজারে দাঁড়িয়ে থাকা এক রডবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বিচারকের। আহত প্রাইভেটকার চালককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় সিভিল জজ এ কে এম সামিউল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি