জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম
বগুড়ায় এক হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার সন্ধ্যা ছয়টার দিকে শহরের বড়গোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বগুড়া শহরের উত্তর গোদারপাড়া এলাকার ইমরান হোসেন এবং নামাজগড় (ডালপট্টি) এলাকার শুভ্র প্রসাদ।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি দল বড়গোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে একটি পাটের চটের বাজারের ব্যাগ নিয়ে অবস্থান করা ইমরান ও শুভ্রকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। ভ্যানিটি ব্যাগটি বিশেষ কৌশলে কসটেপ দিয়ে আটকানো ছিল। সেটি খুলে ১০টি ছোট পলিথিনের প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এলএ