জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম
নাটোরের সিংড়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি মো. শাহাদাৎ হোসেন মিন্টু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এমদাদুল হক মিলনসহ স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
প্রতিষ্ঠানের সভাপতি শাহাদাৎ হোসেন মিন্টু বলেন, বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বৃক্ষরোপণের বিকল্প নাই। আমাদের প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে প্রচুর গাছ লাগাতে হবে। সবাই প্রতি বছর এ মৌসুমে একটি করে গাছের চারা রোপণ করবে। এতে আমাদের পরিবেশ সুন্দর থাকবে।
প্রতিনিধি/এলএ