Dhaka Mail Logo

সারাদেশ

বাগেরহাটে মৎস্যঘেরে কর্মচারীর মরদেহ

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম

বাগেরহাটের ফকিরহাটে মৎস্যঘেরে থেকে আইয়ুব আলী খান (৬১) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরে উপজেলার মূলঘর এলাকায় বাচ্চু মোল্লার মৎস্যঘের কর্মচারী আইয়ুব আলী খানের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জের ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। নিহত ব্যক্তি মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার ঘেরের কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, সকালে উপজেলার মূলঘর এলাকায় বাচ্চু মোল্লার মৎস্যঘেরে কর্মচারী আইয়ুব আলী খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছেন, অসুস্থ হয়ে ঘেরে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রতিনিধি/এলএ