Dhaka Mail Logo

সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৬, ১১:৪১ এএম

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া এতথ্য নিশ্চিত করেছেন

পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেখানে সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের কেবিন দুমড়ে মুচড়ে যায় এবং ভিতরে থাকা চালক-হেলাপারসহ চারজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কেবিন কেটে তাদেরকে উদ্ধার করে। ইতোমধ্যে কেবিনে আটকা পড়া অবস্থায় দুইজন মারা যান। গুরুতর আহত দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

প্রতিনিধি/টিবি