জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে লালবাড়ী এলাকায় একটি পুকুরে গোসল করতে নেমে জিতনী নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মৃত জিতনীর বাবা আব্দুল জলিল পেশায় শ্রমিক। তারা লালবাড়ী এলাকায় মো. করুনার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী বাড়ি শেরপুর জেলায়। জিতনী শেরপুর সদর উপজেলার চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার বলছে, মাত্র দুই দিন আগে বাবা-মায়ের সঙ্গে শেরপুর থেকে লালবাড়ী এলাকায় আসে জিতনী। এর মধ্যেই পুকুরে গোসল করতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
প্রতিনিধি/এলএ