জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর ‘কমিউটার ট্রেন’-এর চারটি বগি লাইনচ্যুত হয়েছে।
উদ্ধারকাজ সমাপ্ত করতে ৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান।
শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আটকা পড়েছে কয়েকটি আন্তঃনগর ট্রেন।
লাইনচ্যুত ৪ বগির ১৬ চাকা পড়ে গেছে। ৪ ঘণ্টা পর দুপুর ২টার দিকে উদ্ধার কাজে যোগ দিয়েছে ঢাকা থেকে আসা ক্রেন ও ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
প্রতিনিধি/এলএ