Dhaka Mail Logo

সারাদেশ

চুনারুঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৬, ০২:২৩ এএম

হবিগঞ্জের চুনারুঘাট থেকে পিকআপ গাড়ি করে পাচারকালে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপারকে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মধ্য ঘনশ্যামপুর গ্রামের মৃত মিন্নত আলী মীরের ছেলে মো. শিমু মীর (৪২), রঙ্গু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৫) ও  ইলিয়াস মিয়া (৪০)।

র‌্যাব সূত্র জানায়, এর আগে ভোর সকালে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল জেলার চুনারুঘাটের আমুরোড চা বাগান বটতলা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘনশ্যামপুর এলাকায় একটি পিকআপ গাড়ি নিয়ে কতিপয়রা মাদক মাদকদ্রব্য জন্য অবস্থান করছে।

ওই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ গাড়ি নিয়ে পালানোর চেষ্টাকালে ৩ জন আটক হলেও অন্য ১ জন কৌশলে পালিয়ে যায়। 

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ১০ কেজি গাঁজা ও পিকআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এআরএম