জেলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান একদিনের সফরে শুক্রবার বাগেরহাটে আসবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মাদ ইউনুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমিরে জামায়াত শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে নওয়াপাড়া বিশ্বরোড মোড় এলাকায় পৌঁছাবেন। সেখানে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন। সকাল ৮টায় তিনি বাগেরহাট সার্কিট হাউসে পৌঁছাবেন।
সকাল সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির। পরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত জেলা রুকন সম্মেলনে অংশগ্রহণ করবেন।
পরে ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করবেন। সার্কিট হাউসে দুপুরের খাবার শেষে বিকাল ৪টার দিকে ঢাকার উদ্দেশে বাগেরহাট ছাড়বেন।
প্রতিনিধি/এলএ