Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল কর্মচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৬ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিটুল মিয়া (৩৯) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহম আলীর ছেলে এবং তিনি রেল বিভাগের ওয়েম্যান পদে চাকরি করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছায় বিরতি শেষে সান্তাহার মুখে যাওয়ার পথে চলন্ত ট্রেনের চড়তে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনে কাটা পড়ে বিটুল মিয়া নামে একজনের মৃত্যু হয়। বিটুল মিয়া বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বলেন, মরদেহ উদ্ধারে ইতোমধ্যে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এজে