জেলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম
ফরিদপুরে মো. মাহাবুবুর রহমান পাঞ্জু (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পাঞ্জু জেলার সালথা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া পাঞ্জু বল্লভদী ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামের মো. মজিবুর রহমান মোল্যার ছেলে। তিনি বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা পাঞ্জুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এজে