Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে ‘সড়কের ইট বিক্রি’ নিয়ে মুখ খুললেন ইউপি সদস্য

জেলা প্রতিনিধি

০৫ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

‘লক্ষ্মীপুরে সড়কের ইট বিক্রি করলেন ইউপি সদস্য মো. মাসুদ রানা’ এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর এবার মুখ খুললেন ভুক্তভোগী ইউপি সদস্য নিজেই।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘সঠিক তথ্য’ গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন তিনি।

ইউপি সদস্য মাসুদ রানা বলেন, চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের (১নং ওয়ার্ড) চৌপল্লী আলাদাদপুর সড়কটি ৫১০মিটার। এরমধ্যে ১৭০ ফুট হচ্ছে ইটের সলিং। সম্প্রতি উপজেলার এলজিআরডি  সড়কটি পাকা করার জন্য ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়। টেন্ডার হওয়ার ৫ মাসেও সড়কটির কাজ  ধরেননি ঠিকাদার প্রতিষ্ঠান। যার ফলে যে অংশে ইটের সলিং রয়েছে কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়। স্থানীয়রা সড়ক থেকে ইটগুলো তুলে রাস্তা পাশে রাখে। 

একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- আমি নাকি ইটগুলো বিক্রি করে দিয়েছি। বাস্তবিক কথা হচ্ছে- ইটগুলো রাস্তার পাশেই রয়েছে। মূলত রাস্তার ইটগুলো স্থানীয় বাসিন্দা কবির হোসেন ও আব্দুর শহীদ রাস্তার ইট তুলে রাস্তার পাশে রাখে।

এ বিষয়ে আমি আইনগত পদক্ষেপ নেব।

সংবাদ সম্মেলনের যোগ দিয়ে স্থানীয় কবির হোসেন ও আব্দুল্লাহ ফারুক বলেন, দীর্ঘ বছর ধরে মাসুদ মেম্বার এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। একটি চক্র তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং সামনের নির্বাচনে ঘিরে ইট বিক্রির অপপ্রচার চালাচ্ছেন। আমরা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান করব সত্য ঘটনা উদঘাটন করতে।

প্রতিনিধি/এলএ