জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম
লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রদলের নেতাকর্মী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা হট্টগোলে জড়িয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান এ হট্টগোলের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বক্তব্য দেওয়ার সময় জুলাইযোদ্ধা সারোয়ার হোসেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ঘিরে সমালোচনামূলক বক্তব্য দেন। এতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষুব্ধ হয়ে উঠেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।
পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অনুষ্ঠান কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিকভাবে চলতে থাকে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. আবু তারেকসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবার, জুলাইযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ