Dhaka Mail Logo

সারাদেশ

পঞ্চগড়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ রাসেল রানা(৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ এলাকায় টি ভ্যালি গ্রীণ রিসোর্টের গেটের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল রানা উপজেলার ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামের সমিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাসেল রানাকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় একটি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কৌশলে আরও দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং পলাতক দুইজনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে তেঁতুলিয়া থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে