Dhaka Mail Logo

সারাদেশ

দাউদকান্দিতে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা এলাকায় প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টা ৫৫ মিনিটে টোল প্লাজার চেকপোস্টে একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার উজ্জল মিয়া (৩০) নেত্রকোনার আটপাড়া উপজেলার মল্লিকনগর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-২ এলাকায় বসবাস করেন।

ওসি সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস