Dhaka Mail Logo

সারাদেশ

নলডাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে ৩০০ গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদাখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৩০০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিল্লুর রহমান (হাসিনুর) এসব চারা বিতরণ করেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

f573bdef-86ff-48ae-b059-f1d2424e46c0

মো. জিল্লুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস