জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম
সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম ও কওমি ছাত্র ঐক্য পরিষদ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোবারকউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, মোকতাদির চৌধুরীকে ২০১৬ ও ২০২১ সালের সংঘর্ষে ১৫ জনের হত্যার মূলহোতা দাবি করে জামিন নামঞ্জুর করে ফাঁসির দাবি জানানো হয়।মোক্তাদিরকে জামিন দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাশেমী, সিনিয়র সহ সভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী, দপ্তর সম্পাদক বেলাল হোসেনসহ আরো অনেকে।
প্রতিনিধি/ এজে