Dhaka Mail Logo

সারাদেশ

ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম

নাটোরের সিংড়ায় ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। রাস্তাটি ভেঙে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া ছোট ব্রিজের পশ্চিম পাশে ভাঙার রাস্তাটি মেরামত করেন তারা।

সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমেতির সাধারণ সম্পাদক মো. কুরবান আলীর সার্বিক সহযোগিতায় স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দ্রুত ভাঙা অংশে ইটের খোয়া ফেলে পথচারী ও যানবাহন চলাচলের উপযোগী করেন। এতে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক হয় এবং ভোগান্তি অনেকাংশে কমে আসে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি সিনিয়র সহ-সভাপতি -মো. মনির হোসেন মনি, চৌগ্রাম ইউনিয়ন যুবদেলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামরুল হোসেন, মৎস্যজীবী দলের নেতা বন্দে আলী, সেচ্ছাসেবক দলের নেতা মো. রেজাউল করিম, রাকিব হোসেন, মো. মাসুদ রানা প্রমুখ।

প্রতিনিধি/ এজে