Dhaka Mail Logo

সারাদেশ

কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

জেলা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ৫৪ কেজি ওজনের একটি তবল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে তা দেখতে ভিড় করেন স্থানীয়রা।

বন্দর সূত্রে জানা যায়, খোলা নিলামে মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী রুবেল ঘরামী।

জেলেরা জানান, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে রুবেল ঘরামী মাছটি কেনেন।

স্থানীয়ভাবে মাছটি তবল, তবলি, বগা বা খাঁদিয়া নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে এটি ট্রেভ্যালি (Trevally) নামে পরিচিত। কম কাঁটাযুক্ত ও সুস্বাদু হওয়ায় বাজারে এ মাছের চাহিদা রয়েছে।

0428b0e9-cdea-4827-a865-807b0c3bca97

মৎস্যজীবীদের ভাষ্য, গভীর সমুদ্রে তবল মাছ নিয়মিত ধরা পড়লেও ৫৪ কেজি ওজনের এত বড় মাছ খুব কমই পাওয়া যায়।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতি। বড় আকারের এ ধরনের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।

1414604d-9231-4db4-9137-259d7f5134c0

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি ক্যারাঙ্গিডি পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ প্রজাতির মাছ আকারে বড় হয় এবং এর অর্থনৈতিক মূল্যও বেশি।

প্রতিনিধি/এসএস