Dhaka Mail Logo

সারাদেশ

নাজিরপুরে উচ্ছেদ অভিযানে পাউবোর জমি উদ্ধার

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নামে রেকর্ডভুক্ত প্রায় ৩ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া মৌজায় রুজুকৃত ‘উচ্ছেদ মোকদ্দমা নং ০১/২০২৫-২০২৬’-এর পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।

e9565691-aad0-4ee7-a8b9-eef2e7ae3520

অভিযান শেষে পুনরায় দখল ঠেকাতে উদ্ধার করা জমির সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হয়। পাশাপাশি পুরো এলাকা কাঁটাতারের বেষ্টনী দিয়ে ঘিরে সেখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মালিকানাসংবলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমি জনগণের সম্পদ। এসব সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সরকারি জমি রক্ষায় প্রশাসনের অবস্থান কঠোর থাকবে বলেও জানানো হয়।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, সরকারি জমি উদ্ধারে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ইতিবাচক। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সরকারি সম্পত্তি দখলের প্রবণতা কমবে বলে তারা মনে করছেন।

প্রতিনিধি/এসএস