Dhaka Mail Logo

সারাদেশ

বিদ্যুৎ শাখার কর্মচারীদের ময়মনসিংহ সিটি প্রশাসকের কড়া বার্তা

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

ময়মনসিংহ সিটি করপোরেশনের বিদ্যুৎ শাখায় কর্মরত কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়ে কড়া বার্তা দিয়েছেন সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। 

সোমবার প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সিটি করপোরেশনের তিনটি অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসক বলেন, নগরবাসীকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে। সড়কবাতি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে। 

দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন সিটি প্রশাসক।

তিনি বলেন, নাগরিক সেবার মান উন্নয়নে বিদ্যুৎ শাখার প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করারও নির্দেশনা দেন তিনি।

প্রতিনিধি/এলএ