Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে নকল টাইলস ক্লিনার তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নকল Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য ও উৎপাদনসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

জরিমানা করা ব্যক্তি মো. আমিরুল ইসলাম (৩৭)। তিনি উপজেলার পাটুল গ্রামের মো. ঈমান আলী মোল্লার ছেলে।
7a059f96-3305-4b84-9caf-6c7a17f5e56c

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ও পরিবেশ অধিফতরের ছাড়পত্র ছাড়াই কেমিক্যাল ও হাইড্রোক্লোরিক (এইচসিএল) অ্যাসিড ব্যবহার করে নকল Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার এবং ১৩টি জারক্যানে সংরক্ষিত প্রায় ৫০০ লিটার ‘ভিক্সল’ নামের হাইড্রোক্লোরিক (এইচসিএল) অ্যাসিড জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
216c081c-4144-459a-9b82-4f86335df4bf

অভিযানে নলডাঙ্গা থানার পুলিশ, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, জনস্বার্থে নকল, ভেজাল, লাইসেন্সবিহীন ও অননুমোদিত পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস