Dhaka Mail Logo

সারাদেশ

জয়পুরহাট জেলা পরিষদের মাসিক সভা

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা হয়।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে সভায় মূল সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য-সচিব সরকার মোহাম্মদ রায়হান।

সভায় উপস্থিত ছিলেন- এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান,পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ, ঠিকাদারি লাইসেন্স নবায়ন, পাঁচুর মোড়ে মার্কেট নির্মাণ, উন্নয়ন, চলমান প্রজেক্ট বাস্তবায়ন অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/এলএ