জেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চারটি ইয়াবা ট্যাবলেটসহ আসিফ হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগছ বাজারের পূর্ব পাশে মহাসড়কসংলগ্ন মানিক হোসেনের স-মিলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসিফ হোসেন তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামের দানেশ আলীর ছেলে।
পুলিশ জানায়, তেঁতুলিয়া মডেল থানার একটি দল মাদকবিরোধী অভিযানের সময় ওই এলাকায় তাকে আটক করে। পরে তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস