জেলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম
নেত্রকোনায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে এক দম্পতিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ আগস্ট) বিকালে সদর উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামের রুবেল মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদকসহ তাদের আটক করা হয়।
তারা হলেন, নেত্রকোনা সদর উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামের রুবেল মিয়া (২৮) ও তার স্ত্রী রুমা আক্তার মৌ (৩২)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাস করে কারাদণ্ড দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী। পাশাপাশি তাদেরকে অর্থদণ্ডও করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে