Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু, খালু গ্রেফতার

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ০৭:৫৭ এএম

গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির খালুকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১ আগস্ট) রংপুরের পীরগঞ্জ থানাধীন কৈকুরী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মো. রাশেদুল ইসলাম ওরফে উকিল (৪৩) রংপুরের কৈকুরী মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

র‌্যাব কর্মকর্তা বলেন,  গত ৩০ জুলাই গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় ভাড়ায় বসবাসকারী এক পোশাক শ্রমিকের ১১ বছরের মেয়ে শিশুকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে তার আপন খালু  রাশেদুল ইসলাম। ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যায়। এ  ঘটনায় ভিকটিমের মা কাশিমপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করার জন্য র‌্যাব-১ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার ভেতরেই রংপুরের পীরগঞ্জ থানাধীন কৈকুরী মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি রাশেদুল ইসলামকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।