Dhaka Mail Logo

সারাদেশ

সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা 

উপজেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তায় ‘রয়েল স্পেশালিস্ট হাসপাতাল’কে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ‘মেডিকেয়ার হাসপাতাল’কে এক লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডিডিকেয়ার হাসপাতালে এ অভিযান চালানো হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ফাইরুজ তাসনিম জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও মেডিকেয়ার হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়েছে।

প্রতিনিধি/এলএ