জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জ জাহিদুল ইসলাম (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের রাস্তার পাশের একটি মেহগনি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল ইসলাম হোগলাবুনিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে প্রায় ৬০০ গজ দূরে রাস্তার পাশে একটি মাহগনি গাছের সঙ্গে জাহিদুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জাহিদুলের স্বজনসহ স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হন।
স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে মোরেলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মোরেলগঞ্জ থানার ওসি মাহামুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
প্রতিনিধি/এজে